জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) ও হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)
স্থানীয়রা জানান, ওই দুই শিশু দুপুরে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর ওই গ্রামের একটি পুকুর পাড়ে খেলার একপর্যায়ে পুকুরে পরে ডুবে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে বলে খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আল মামুন/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪
- ২ পুরোনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা হচ্ছে
- ৩ প্রাইভেট পড়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই সহপাঠীর
- ৪ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ৫ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে