রাঙ্গামাটিতে ম্যালেরিয়ায় শিশুর মৃত্যু
রাঙ্গামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের নোয়াদম গ্রামের সুদীপ্তা চাকমা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ম্যালেরিয়ায় আক্রান্ত বলে জানা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সুদীপ্তার বাবা করুণাময় চাকমা বলেন, ‘এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত সে। শুক্রবার রাতে শরীরে বেশি জ্বর হলে পরদিন সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করি। কিছুক্ষণের মধ্যে সুদীপ্তা মারা যায়।’
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, ‘শনিবার সকালে সুদীপ্তা চাকমা হাসপাতালে ভর্তি হয়। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যুবরণ করে।’
আরমান খান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন