নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে করে।
সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান নিশান, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্যসচিব আসলাম পারভেজ বিদ্যুৎ ও নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাজু পারভেজ, সদস্যসচিব পায়েলুজ্জামান রক্সি প্রমুখ বক্তব্য রাখেন।
আমিরুল হক/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
- ২ পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
- ৩ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ৪ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৫ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা