চাঁপাইনবাবগঞ্জ
চোরাকারবারি ধরতে বিজিবির ফাঁকা গুলি, ১০ মহিষ জব্দ
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের ধরতে গিয়ে ফাঁকা গুলি করেছে বিজিবি। এ সময় সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার বাখের আলী সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাখের আলী সীমান্তে অভিযানে যায় বিজিবি। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পায়। তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। গুলির শব্দে তারা পালিয়ে গেলে সেখান থেকে ১০ টি মহিষ জব্দ করা হয়।
সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়