চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে খালেকুর জামান (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। খালেকুর জামান ওই এলাকার মৃত মুঞ্জুর বিশ্বাসের ছেলে।
খালেকুর জামানের ছেলে হাসানুর জামান পাভেল বলেন, দুদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন বাবা। আজ বিকেলে তিনি মারা যান।
এ বিষয়ে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কেউ মারা যাননি।
হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোহান মাহমুদ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়