মহাসড়কে যানজট নিরসনে গাজীপুর পুলিশের আগাম প্রস্তুতি
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের যাতে মহাসড়কে যানজটের কবলে পড়তে না হয় সেজন্য গাজীপুর পুলিশের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। যানজট নিরসনে ইতোমধ্যে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ কাজ শুরু করে দিয়েছে।
বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ নগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের মধ্যে বিশেষ জ্যাকেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ সুপার জানান, ইতোমধ্যে চান্দনা-চৌরাস্তা মোড়, ভোগড়া বাইপাস মোড়, টঙ্গী ব্রিজ, স্টেশন রোড, মাওনা, কোনাবাড়ি ও চন্দ্রা এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সঙ্গে থানা পুলিশ এবং ৬শর মতো কমিউনিটি পুলিশ সদস্য দায়িত্বপালন শুরু করেছেন। ঈদ ঘনিয়ে আসলে কমিউনিটি পুলিশের সংখ্যা আরো বাড়ানো হবে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের দোকানপাট ও স্থাপনা সরানোর কাজ শুরু হয়েছে।
তিনি আরো বলেন, টঙ্গী স্টেশন রোড এলাকায় তিনটি আইপি ক্যামেরায় যানজট মনিটরিং করা হচ্ছে। ঈদের আগে চান্দনা-চৌরাস্তা মোড়, ভোগড়া বাইপাস মোড় ও চন্দ্রা ত্রিমোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও পর্যবেক্ষণ চৌকি স্থাপনসহ বিশেষ টহল টিম কাজ করবে।
এ সময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সোলায়মান, আব্দুস সবুর, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন ও গাজীপুর হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি সুলতান আহমেদ সরকার উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা