ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
আটকরা হলেন, শফিকুল (২৪), রোহান (১৯), নাইম (১৭), আলামিন (১৭), রাসেল (২১) ও আনোয়ার (২২)। তাদের সবার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।
বিজিবি সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে। দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি