বড়শিতে ধরা পড়লো ২৬ কেজির কোরাল, ৩৯ হাজারে বিক্রি
কক্সবাজারের টেকনাফে ২৬ কেজি ওজনের একটি কোরাল বড়শিতে ধরা পড়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে মাছটি ধরা পড়ে।
শাহপরীর দ্বীপ জেটিঘাটের বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, জেলে মৌলভী মোজাস্বেরের বড়শিতে কোরাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি ধরে ৩৯ হাজার টাকায় মাছ ব্যবসায়ী ফারুক মাছটি কিনে নেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায়ই নাফ নদীতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন। অপরদিকে নাফ নদীর কোরাল ৩০-৪০ কেজি ওজনের হয়। এ নদীর মাছ খুব সুস্বাদু হয়।’
জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু