জয়পুরহাটে ঝড়ে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঝড়ে ভেঙে পড়া আম গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে সজলসহ কয়েকজন আশ্রয় নেন। এসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের স্কুলের একটি বিশাল আমগাছ ওই ছাপড়ার ওপর ভেঙে পড়ে। বাকিরা বের হলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আল মামুন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪
- ২ পুরোনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা হচ্ছে
- ৩ প্রাইভেট পড়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই সহপাঠীর
- ৪ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ৫ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে