নড়াইলে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত শেখ (১৪)। সে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের প্রবাসী মোস্তাক শেখের ছেলে।
রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে।
নলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা বলেন, বিকালে বাড়ির পাশের পুকুরের পাশ দিয়ে হেটে গরু আনতে যায় আরাফাত। যাবার সময় হঠাৎ মৃগী রোগ দেখা দিলে পরিবারের সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাফিজুল নিলু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন