ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
ফরিদপুরের নগরকান্দায় আঞ্জুমান আরা বেগম (৫৪) নামে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।
এর আগে সোমবার (২৮ জুলাই) বিকেল ৬টার দিকে নগরকান্দা উপজেলা সদরের সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ঢাকার ডিএমপির ডিবির একটি দল তাকে গ্রেফতার করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। গ্রেফতারের পর তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।
এন কে বি নয়ন/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত