ফরিদপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
ফরিদপুরে ধর্ষণের দায়ে সাইফুর রহমান উজ্জ্বল নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত সাইফুর রহমান উজ্জ্বল শহরের গুহলক্ষ্মীপুর এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালে শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় কিশোরীকে নির্জন স্থানে নিয়ে দুই হাত বেঁধে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে প্রথমে ওই কিশোরী কাউকে কিছু না বললেও রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারকে জানায়। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ধর্ষণ মামলা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভুইয়া রতন বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
এন কে বি নয়ন/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত