গাইবান্ধায় অবৈধ চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
গাইবান্ধায় অবৈধ চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়।
সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, শহরের নিউ সেন্টাল ডায়াগনস্টিক সেন্টার, ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদ বলেন, অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল। বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার কীট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করা হয়েছে।
আনোয়ার আল শামীম/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত