নারায়ণগঞ্জের মামলায় গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
এবিএম খায়রুল হক
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে মামলাটি করা হয়েছিল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে তাকে গ্রেফতারের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন এবিএম খায়রুল হক।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এসব তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় আসামি করা হয় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করলে কঠোর আন্দোলন: মামুনুল হক
- ২ শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালিত হবে: চরমোনাই পীর
- ৩ টাঙ্গাইলে জামায়াতের দুই এমপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
- ৪ মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সরিয়ে দিলো মেটা
- ৫ নির্বাচনে কোনো ধরনের কারচুপি-ষড়যন্ত্র জাতি মেনে নেবে না: ডা. তাহের