ঘরের ফার্নিচার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
ফাইল ছবি
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. জুয়েল ২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, জুয়েল তার ঘরে একটি কাঠের ফার্নিচার সরানোর কাজ করছিলেন। এসময় লিকেজ তারে জড়িয়ে তিনি বিদ্যুৎতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি