বেনাপোলে হুন্ডির ২৬ লাখ টাকাসহ যুবক আটক
যশোরে হুন্ডির ২৬ লাখ টাকাসহ ইয়ানুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে বেনাপোল পোর্ট থানার আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়ানুর শার্শা উপজেলার রামপুর গ্রামের হাতেম আলীর ছেলে।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেশ কিছু হুন্ডির টাকা নিয়ে ইজিবাইকে করে এক যুবক বেনাপোলের দিকে আসছে। পরে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে নগদ ২৬ লাখ টাকাসহ ইয়ানুরকে আটক করে।
আটক ইয়ানুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি সদস্যরা। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জামাল হোসেন/এআরএ/এমএস