পাবনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদী থেকে অজ্ঞাত পরিচয়ের (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, বেড়া ডাকবাংলোর সামনে হুরাসাগর নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বেড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
একে জামান/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মণিরামপুরবাসীকে ভবদহের অভিশাপ থেকে মুক্তি দিতে চান এমপি এনামুল
- ২ এমপির আশ্বাসে বাড়ি ফিরে রক্তাক্ত বাহাউদ্দিন এখন হাসপাতালে কাতরাচ্ছেন
- ৩ রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা
- ৪ ঈদে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা, হিমশিম মধ্যবিত্তরা
- ৫ ‘কলসবন্ধন’ করে সুপেয় পানির দাবি জানালেন উপকূলবাসী