প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা
শরীয়তপুরের নড়িয়ায় ওমান প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে ৩০ হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বসতবাড়ি থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিলো। দুপুরে ওই ঘরে অভিযান চালানো হয়। এসময় পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০ হাত বোমা উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা চালাতে না পারে, সেজন্য পুলিশের তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
বিধান মজুমদার অনি/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি