সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জয়ন্ত কুমার রায় (৩৯) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামে এ ঘটনা ঘটে।
জয়ন্ত কুমার রায় ওই গ্রামের তেজেন্দ্র নাথ রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে জয়ন্ত নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ২ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৩ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
- ৪ নেত্রকোনায় চোরাচালানের ৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
- ৫ টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২