ফের ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নাফ নদী থেকে ফের ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের মধ্যে পাঁচ বাংলাদেশি রয়েছেন। বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে টেকনাফ নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের ধরে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন শাহ পরীর দ্বীপ জেটিঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি।
তিনি বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সাগর থেকে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মিরা অস্ত্রের মুখে ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে পাঁচ বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা।
‘এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। তাদের এখনো ছেড়ে দেয়নি’- জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, দুপুরে জেনেছি আরাকান আর্মির হাতে আবারও ১১ জেলে আটক হয়েছে। নাইক্ষ্যংদিয়া অংশে যে সম্যসা হচ্ছে সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সভায় কথা হয়েছে। তবে জেলেদেরকে সতর্ক থাকতে হবে, যেনো কোনোভাবেই মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে।
জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী