বেতবুনিয়ায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. দিদারুল আলম জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকঘর পাড়ার আহম্মদ মিঞা সওদাগরের ছেলে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম ও কাউখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম বলেন, ‘পাহাড় কেটে পরিবেশ ও জীববৈচিত্র্য ধংসকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যক্রম অব্যাহত থাকবে।
আরমান খান/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন