চেয়ারম্যান হত্যাকাণ্ডে দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের ২য় ধাপে নির্বাচিত ইউপি চেয়ারম্যান একে আজাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সৈকত হোসেন (২৫) ও একই উপজেলার উত্তরকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল হাকিম (২৮) এ জবানবন্দি দেন।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, গত ৪ জুন রাত ১০টার দিকে চেয়ারম্যান একে আজাদকে কুপিয়ে ও গুলি করে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর রোববার ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছোট ভাই এনামুল হোসেন কাশ্মীর বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হয়। পরে শনিবার মধ্যরাতে ভাদসা এলাকার একটি নির্জন স্থান থেকে পুলিশ ওই দুই আসামিকে গেফতার করে আদালতে হাজির করে।
রাশেদুজ্জামান/এফএ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬