ব্রাহ্মণবাড়িয়ায় জেএমবি সদস্যসহ আটক ৬৫
সারাদেশে জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্য জহিরুল আলমসহ ৬৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বাকি আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের সাঁড়াশি অভিযানে জেএমবি সদস্য জাহিরুল আলমসহ ৬৫ জনকে আটক করা হয়েছে।
এদের মধ্যে নিয়মিত বিভিন্ন মামলার আসামিরাও রয়েছেন বলে জানান তিনি।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী
- ২ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- ৪ আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
- ৫ কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল