মিরসরাইয়ে ২১ মামলার আসামি ডাকাত সাইদুল গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে ২১ মামলার আসামি ডাকাত সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার খিলমুরারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইদুল এর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র, চুরি, চাঁদাবাজী, মাদকসহ ২১টি মামলা রয়েছে এবং ২টি গ্রেফতারি পরোয়ানা আছে। সে খিলমুরারীর এলাকার সন্ত্রাসী হক সাব এর একান্ত বিশ্বস্থ সহযোগী হিসেবে বিএসআরএম ফ্যাক্টরিতে চুরি এবং এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করায় খিলমুরারী এলাকায় জনমনে স্বস্তি দেখা যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ২১ টি মামলা রয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এম মাঈন উদ্দিন/এএমএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে