মাগুরার সাবেক এমপি শিখরের ভাই গ্রেফতার
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাগুরার পুলিশ সুপারকে অবগত করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেবে মাগুরা জেলা পুলিশ।
হুসাইন মালিক/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী