নীলফামারীতে ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল
নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাজীপাড়া থেকে শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি।
মিছিল শেষে সেখানে এক প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল, আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব, জামায়াত নেতা সোহেল রানা ও তুহিন ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভা চলাকালে বক্তারা বলেন, মাদকসহ নানা অপকর্মের বিষয়ে সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোল ওসিকে জানালে সহযোগিতার পরিবর্তে তিনি উল্টো সাংবাদিককে হুমকি দেন। এর প্রতিবাদে এলাকাবাসী ওসিকে মাদক কারবারিদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে তার অপসারণ দাবি করেন।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকের সঙ্গে তার কোনো সমস্যা হয়নি। কয়েকদিন আগে মাদককারবারি রুপার বাড়িতে স্থানীয়রা মব সৃষ্টি করে আগুন লাগানোর পরিকল্পনা করছিল। তিনি সাংবাদিক হিল্লোলকে মোবাইল করে বলেছিলেন, মব সৃষ্টি করে কোনো সমস্যা যেন না হয়, আর হলে এর দায় আপনাকে নিতে হবে। যেহেতু তার বাড়ির পাশে যে মাদক কারবারি রুপার বাড়ি, সে তো কোনোদিন তার বিষয়ে তথ্য দেয়নি। এ ভুল বোঝাবুঝির কারণে ওই সাংবাদিকের লোকজন নিয়ে মিছিল করেছে।
আমিরুল হক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি