ফুলবাড়ীতে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম উপজেলার শিবনগর ইউনিয়নের গংগা প্রসাদ গ্রামের মৃত মো. মোরশেদ আলীর ছেলে।
বুধবার বেলা ১২টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের কুরমুট ভাষাপাড়া সংলগ্ন ভাংগাচুড়া মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ শুরু করা হয়েছে। খুব দ্রুত সময়ে হত্যাকারী গ্রেফতার করা সম্ভব হবে বলেও জানান তিনি।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে দুই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির
- ২ সহজ হবে না বিএনপির জয়, চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস
- ৩ মানিকগঞ্জে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
- ৪ গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনা জামায়াত নেতা ড. মাসুদের
- ৫ বিএনপি-জাপাসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান