শেরপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরের নকলায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানী।
দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজ।
আদালত সূত্র জানায়, বিনা লাইসেন্সে ও ক্রেতাকে ক্যাশমেমো না দিয়ে রাসায়নিক সার বিক্রির অপরাধে প্রতিটি দোকান মালিককে ১৫ হাজার টাকা করে ৩০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানী জানান, কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. নাঈম ইসলাম/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি