তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান
নীলফামারীর তিস্তা নদীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ সেপ্টেম্বর) তিন ঘণ্টাব্যাপী উপজেলার তিস্তার ডালিয়া পয়েন্টে এ অভিযান চালানো হয়।
এ সময় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্টসহ সংশ্লিষ্ট যন্ত্রাংশ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন।
এ বিষয়ে ডিমলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমিরুল হক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি