পাঁচবিবিতে ভেজাল সেমাই জব্দ
জয়পুরহাটের পাঁচবিবিতে অনুমোদনহীন কারখানা থেকে লক্ষাধিক টাকার ভেজাল সেমাই জব্দ করে নদীতে ফেলে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান এই জরিমানার আদেশ দেন।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বাগজানা ইউনিয়নের সোনাপুর তাঁতিপাড়া গ্রামে বিএসটিআই অনুমোদনহীন কারখানায় ভেজাল সেমাই তৈরি করা হচ্ছিল। বুধবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মেসি-ট্রাক্টর ভর্তি ভেজাল সেমাই আটক করে থানায় নিয়ে আসে।
পরে বৃহস্পতিবার বিকেলে কারখানার মালিক একই গ্রামের ফেকু শেখের ছেলে আব্দুল কুদুস (৪৮) ও কিতাব উদ্দিনের ছেলে এনামুল হককে (৩৩) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিচারক তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভেজাই সেমাইগুলো আদালতের নির্দেশে নদীতে ফেলে ধ্বংস করা হয়।
রাশেদুজ্জামান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬