সাপের কামড়, অ্যান্টিভেনম দেওয়ার পরও প্রাণ গেলো কৃষকের
ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত খলিল মৃধা উপজেলার সাতৈর ইউনিয়নের ইন্তাজ মৃধার ছেলে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে ছাগল আনতে গিয়ে সাপের কামড়ের শিকার হন খলিল মৃধা। এক ঘণ্টার মধ্যে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা শুরু করা হয়। এসময় অ্যান্টিভেনম দেওয়া হলেও দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মাসুমের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান জাগো নিউজকে বলেন, সাপটি মারাত্মক বিষাক্ত ও রোগীর বয়স বেশি হওয়ার কারণে অ্যান্টিভেনম দেওয়ার পরও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।
এন কে বি নয়ন/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী
- ২ রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম
- ৩ আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল
- ৪ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
- ৫ বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে