কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি যাত্রীবাস খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালামুড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবু জাহের জানান, দুপুর ১২টার দিকে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সুগন্ধা পরিবহনের একটি বাস (কুমিল্লা-ব-০০৩৫) ইট বোঝাই একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গেলে বাস ও ট্রাক্টর দুটোই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাত (৩০) এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো কমপক্ষে ১০ জন। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু