সাতক্ষীরায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৫৬
সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে সাতক্ষীরায় নাশকতাসহ বিভিন্ন মামলার ৫৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১১ পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে বলেন, গ্রেফতারকৃতরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। সন্ত্রাস ও জঙ্গি দমনে সাতক্ষীরা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীর পাম্পগুলোতে বিক্রি বন্ধ, বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি
- ২ দিঘির প্রবেশমুখে অবৈধ কাউন্টার, ১০০ টাকা করে গুনতে হচ্ছে দর্শনার্থীদের
- ৩ নির্বাচনে অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির
- ৪ শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, উপকরণসহ শ্রেণিকক্ষ পুড়ে ছাই
- ৫ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০