সাতক্ষীরায় ভারতীয় মালামালসহ আটক ১
প্রতীকী ছবি
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় মালামালসহ কৃষ্ণ মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে সীমান্তের রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কৃষ্ণ মন্ডল শ্যামনগর উপজেলার চাঁদখালী গ্রামের মৃত. কালিপদ মন্ডলের ছেলে।
৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিচালক অধিনায়ক এনামুল আরিফ সুমন জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় মালামালসহ তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫টি শাড়ি, ৪টি প্যান্ট পিস, ৩টি শার্ট পিস, তিনটি গামছা, ২৬টি স্টিল সামগ্রী, কাপড়ের ব্যাগ ৩টি, একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। আটককে শ্যামনগর থানায় সোপর্দ করা হবে।
আকরামুল ইসলাম/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীর পাম্পগুলোতে বিক্রি বন্ধ, বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি
- ২ দিঘির প্রবেশমুখে অবৈধ কাউন্টার, ১০০ টাকা করে গুনতে হচ্ছে দর্শনার্থীদের
- ৩ নির্বাচনে অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির
- ৪ শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, উপকরণসহ শ্রেণিকক্ষ পুড়ে ছাই
- ৫ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০