ওজন বাড়াতে চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানোর অভিযোগে মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় বাজারে এ অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন আদালত পরিচালনা করেন।

তিনি জানান, অভিযোগ ছিল উচালিয়াপাড়া মোড়ে চিংড়ি মাছ ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। এ বিষয়ে জানতে পেরে সরজমিনে বাজারে উপস্থিত হয়ে চিংড়ি মাছের নমুনা সংগ্রহ করে দেখতে পাওয়া যায় মাছের ভেতরে প্রচুর ভেজাল জেলি পদার্থ মেশানো হয়েছে। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব জেলি মাছের ওজন বাড়ানোর জন্য ব্যবহার করে আসছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ উদয় নামে নামে এক চিংড়ি ব্যবসায়ীকে এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এমএন/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি