নারায়ণগঞ্জে হাসপাতালে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্য আটক
নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে র্যাব ও জেলা প্রশাসন এ অভিযান চালায়।
আটকৃতদের মধ্যে ৭ নারীকে তিনদিন করে ও বাকি ৭ জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. চিনু ইসলাম (৩৮), সোমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলি আক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), মোছা. রোখসানা (৫০) ও মোছা. মাকছুদা (২৫)।
জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির বলেন, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগীদের নানাভাবে হয়রানি করছে আসছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। এ অভিযোগ জেলা প্রশাসন ও র্যাব এ অভিযান চালায়।
মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ভোটের টানে বাড়ি ফিরতে বাড়তি ভাড়ার চাপ
- ২ স্বাধীনতার পর প্রথমবার ভোটের দিন বেনাপোল দিয়ে যাত্রী পারাপার বন্ধ
- ৩ গাইবান্ধায় ৬৭৫ ভোট কেন্দ্রের মধ্য ৩৭৯টি ঝুঁকিপূর্ণ
- ৪ বগুড়ায় ভোটারদের মাঝে টাকা বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ
- ৫ সামাজিক মাধ্যমে জমজমাট ভোটের প্রচারণা, লিফলেটে নির্ভর বয়স্ক ভোটাররা