রংপুরে সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রদলকর্মী নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলার দুলহায় ট্রাকচাপায় তিন ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- আরাফাত (২৩), মিজান (২২) ও ফিরোজ (২০)। তাদের সবার বাড়ি মিঠাপুকুর উপজেলার চিতলী দক্ষিণপাড়া গ্রামে।
এদের মধ্যে ঘটনাস্থলেই আরাফাত ও মিজান মারা যান এবং ফিরোজকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ট্রাকচাপায় ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলে রংপুর সদরে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল ছিল। ওই বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়। ময়নাতদন্তের জন্যে তাদের মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু