ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৯ জুন ২০১৬

যশোরের শার্শা উপজেলায় ৭০০ পিস ইয়াবাসহ ফজলু গোলদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার সন্ধ্যায় উপজেলার গোগা ইউনিয়নের সেতাই  গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফজলু ওই গ্রামের দক্ষিণ পাড়ার আমির আলী গোলদারের ছেলে।

র‌্যাব-৬ এর কমান্ডার মেজর আব্দুল্লাহ-আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল সেতাই গ্রামে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. ফজলু গোলদারকে আটক করা হয়।

এসময় তার সহযোগী একই গ্রামের পশ্চিম পাড়ার রবিউলের ছেলে কুদ্দুস (৩৫) পালিয়ে যায়। পরে ফজলু গোলদারকে তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ফজলুকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

মো. জামাল হোসেন/এসকেডি