ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গুপ্তহত্যা ও জঙ্গিবাদ প্রতিরোধে শার্শায় মানববন্ধন

প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৯ জুন ২০১৬

দেশব্যাপী গুপ্তহত্যা ও জঙ্গিবাদ প্রতিরোধে যশোরের শার্শায় মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী পরিষদের সদস্য ও শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জেল হোসেন বাবলুর নেতৃত্বে রোববার বিকেলে যশোর-বেনাপোল প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফার হোসেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দীন, দ্বীনু আহম্মেদ, শাহ আলমসহ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

মো. জামাল হোসেন/এসকেডি