ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনোয়ারুল হক (৭২) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ারুল হক ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান বলেন, ১৫ অক্টোবর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন আনোয়ারুল হক। ডেঙ্গু শনাক্তের পাশাপাশি ডায়াবেটিস, হার্টসহ নানা রোগে ভুগছিলেন তিনি। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারুল হক।
তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৭৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৫২ জন, মহিলা ২১ জন ও শিশু রয়েছে ছয়জন। চলতি বছরে ১০ জন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম