ছাত্র আন্দোলনে হামলা
মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন দিনমজুর হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২২ অক্টোবর) দিনগত রাতে ঢাকা মহানগরের ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সাজ্জাদ হোসেন সাগর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এসময় আরেক ছাত্রলীগ নেতা মো. সাগর মিয়াকে (২৯) গ্রেফতার করে। তিনি সদর উপজেলার মীরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালায়। এসময় ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।
গত বছরের ৪ আগস্ট শহরের থানারপুল এলাকা থেকে কৃষিব্যাংক মোড় ও থানারপুল থেকে মানিকপুর এলাকা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজল নিহত হন।
নাদিম হোসাইন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গৃহকর্ত্রীকে ‘মা’ ডাকতো শিশু মোহনা, তবুও চলতো অকথ্য নির্যাতন
- ২ নতুন বাংলাদেশে তারুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মঞ্জু
- ৩ ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ
- ৪ তিন দফা জানাজা শেষে জামায়াত নেতা বাদলের দাফন সম্পন্ন
- ৫ পোস্টাল ব্যালটে জোরপূর্বক ভোট আদায়, পোস্ট মাস্টার বলছেন ভিত্তিহীন