আশুগঞ্জে গ্লাসচাপায় শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাপড়ের দোকানের থাই গ্লাস (কাঁচ) চাপায় হাসান মোহাম্মদ (দুই মাস) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার আড়াইসিদ্ধা ইউনিয়নের পাঁচভিটামধুপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় লোকমান মিয়ার স্ত্রী আমেনা বেগম তার দুই মাসের শিশুপুত্র হাসানকে নিয়ে ঈদের কেনাকাটা করার জন্য খোলাপাড়া বাজারের একটি কাপড়রের দোকানে যান। এসময় দোকানে স্থানীয় কয়েকজন ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দোকানের থাই গ্লাসটি শিশু হাসানের মাথার উপর পড়লে সে গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজিজুল সঞ্চয়/এসকেডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়েছে বসতঘর
- ২ চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন
- ৩ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা
- ৪ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৫ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম