ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধের আহ্বান

প্রকাশিত: ১১:৫৪ এএম, ২১ জুন ২০১৬

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি জঙ্গিগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করছে। এদের শক্ত হাতে দমন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে যশোরের শার্শা ও বেনাপোলে জঙ্গি, গুপ্তহত্যা ও সন্ত্রাসী প্রতিরোধে ভিলেজ ডিফেন্স পার্টি গঠনের লক্ষে্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, যশোর পুলিশ সুপার আনিসুর রহমান, এএসপি ভাস্কর সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শার থানার ওসি মনিরুজামান, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান প্রমুখ।

Benapole-Picture

সমাবেশে ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হাতে লাঠি ও মুখে বাঁশি নিয়ে একটি র‌্যালি বের করা হয়।

জামাল হোসেন/এআরএ/আরআইপি