পা পিছলে ট্রেনের নিচে, পরে হাসপাতালে মৃত্যু
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে একটি ট্রেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার দিকে আসছিল। ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন পার হয়ে আসার পর এক ব্যক্তি দৌড়ে রেললাইন পার হচ্ছিলেন। একপর্যায়ে তিনি পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান। এ সময় ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইয়ুম আলী বলেন, ট্রেনের কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হওয়ার সংবাদ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ২ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৩ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৪ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৫ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত