মাদারীপুর-১
মনোনয়ন স্থগিত করায় কামাল জামানের কর্মী-সমর্থকদের বিক্ষোভ
মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেন কামাল জামান মোল্লার কর্মী-সমর্থকরা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চব্বিশ ঘণ্টা না যেতেই মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। এর প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি করেছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল মাদারীপুর শিবচরের পৌর এলাকার ৭১ চত্বরে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। তারা পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

এসময় বেশ কিছু কর্মী-সমর্থক কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। তারা বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করেন। কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলে জানা যায়।
আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝিনাইদহে জনতার মুখোমুখি প্রার্থীরা
- ২ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ৩ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৪ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৫ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড