রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীর ডাবতলা এলাকায় দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (২৫) নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার স্পার্ক ভিউ ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে অজ্ঞাতপরিচয়ের এক যুবক বাসায় প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। চাপাতির কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলাকারী যুবকও আহত অবস্থায় হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ