মেহেরপুরে রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট বকুল, সেক্রেটারি বিজন
মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনে আল আমিন ইসলাম বকুল ভাইস প্রেসিডেন্ট ও অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সেক্রেটারি পদে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় ভোট শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন, নুর রহমান, একেএম আনোয়ারুল হক কালু, মাজাহারুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও সোহেল রানা।
নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কর্মকর্তা আশাদুল ইসলাম ও আবু তালেব। মোট সাত পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আসিফ ইকবাল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি