কুষ্টিয়া-৪
মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে মশাল মিছিলটি বের হয়। পরে গোলচত্বর, বাসস্ট্যান্ড, কলেজমোড় ঘুরে সাড়ে ৭টার দিকে কুমারখালী হলবাজারে এসে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে স্লোগান দেওয়া হয়।
জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান আলী মোল্লা ও দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম রনি, কয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসামুল হক প্রমুখ।
আল-মামুন সাগর/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ২ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৩ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
- ৪ নেত্রকোনায় চোরাচালানের ৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
- ৫ টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২