বিচারকের ছেলে হত্যা
আরএমপি কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ
আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেন গ্রেফতার লিমন মিয়া। পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ১৯ নভেম্বর আদালতে উপস্থিতির তারিখ ধার্য করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) নির্দেশ জারি করেন আদালত।
রাজশাহী মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম এসব তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। এসময় তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে (৪৪) গুরুতর আহত করেন। পুলিশ দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ