ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৭
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটকরা হলেন, মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মনিরুলের ছেলে তুফান (২৬), গোপালগঞ্জের মুকসুদপুর থানার কালিনগর গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে দুলালি মণ্ডল (৬৭) ও বরিশালের আগৈলঝাড়া থানার অধিকারীবাড়ি গ্রামের নিমাই অধিকারীর ছেলে বিকাশ অধিকারী।
বিজিবি জানিয়েছে, উপজেলার খোসালপুর এলাকায় অভিযান বিজিবি চালায়। এসময় বিজিবি সদস্যরা স্থানীয় তুফান (২৬) নামে এক দালালকে আটক করে। একই সময় একজন পুরুষ ও চারজন বাংলাদেশি নারীকে আটক করে বিজিবি।
এ ছাড়া কুমিল্লাপাড়া বিওপির নায়েক মো. আহামেদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৫২ আর সংলগ্ন এলাকায় বিজিবির পৃথক টহল দল অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজনকে আটক করে বিজিবি। আটক নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ারে এবং অন্যদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আটক নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। অন্যদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।’
এম শাহজাহান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৩০ বছর পর বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন ছেলে
- ২ চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন
- ৩ বিএনপির জয়ে বাজিতে মহিষ জিতে ঢাকঢোল পিটিয়ে ফেরত দিলেন সমর্থক
- ৪ লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- ৫ ফেনীতে জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে দিলেন বিএনপি কর্মীরা